০৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে গ্যারেজ থেকে মাইক্রোবাস চুরি

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:২৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির পর এবার সান্তাহারেও একটি গ্যারেজ থেকে হাইচ মাইক্রোবাস চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ জুলাই) ভোর ৫টার দিকে আদমদীঘি উপজেলার সান্তাহার বশিপুর এলাকায় শখের পল্লী গেট সংলগ্ন একটি খোলা টিনসেড গ্যারেজ থেকে গাড়িটি চুরি হয়। চুরি হওয়া মাইক্রোবাসটির নম্বর ঢাকা মেট্রো-চ-১৩-৯৩৬০। এর মালিক নওগাঁ সদরের এনায়েতপুর গ্রামের বাসিন্দা আহসান আলীর ছেলে আলামিন ওরফে আমিন মোল্লা। তিনি ঘটনার পরপরই আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আলামিন জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে তিনি গাড়িটি উক্ত গ্যারেজে রেখে বাড়ি ফেরেন। তবে শুক্রবার সকালে গ্যারেজে গিয়ে দেখতে পান গাড়িটি আর সেখানে নেই।
এ ঘটনায় সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং চুরি যাওয়া মাইক্রোবাস উদ্ধারে পুলিশ সক্রিয় রয়েছে। উল্লেখ্য, এর আগে গত ৩ জুলাই আদমদীঘি সদরের একটি গ্যারেজ থেকে ঢাকা মেট্রো-চ-১৫-০৪৪৭ নম্বরের একটি নোহা মাইক্রোবাস চুরি হয়, যা পুলিশ গত ২৩ জুলাই ফরিদপুর থেকে উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সান্তাহারে গ্যারেজ থেকে মাইক্রোবাস চুরি

প্রকাশিত: ০১:২৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫