০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারের মাদক সম্রাজ্ঞী ফাতেমা গ্রেপ্তার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:৪৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে
শিমুল হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়া জেলার সান্তাহার পুলিশ ফাঁড়ির নবাগত পরিদর্শক খন্দকার ফরিদ হোসেনের নেতৃত্বে সোমবার রাতে মাদক বিরোধী অভিযানে পৌর শহরের ইয়ার্ড কলোনি এলাকা থেকে মাদক সম্রাজ্ঞী ফাতেমাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফাতেমা বেগম (৫০) সান্তাহার পৌর সভার পাঁচ নম্বর ওয়ার্ডের ইয়ার্ড কলোনি এলাকার ইউসুফ আলীর মেয়ে। আদমদীঘি থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালত পাঠানো হয়েছে। এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন বলেন, গোপন সংবাদ মাধ্যমে জানতে পেয়ে আমি আমার সঙ্গীয় ফোর্স সহ পৌর শহরের ইয়ার্ড কলোনি মহল্লার বটতলা এলাকা থেকে মাদক বিক্রয়ের সময় ফাতেমাকে হাতে নাতে গ্রেপ্তার করি। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সান্তাহারের মাদক সম্রাজ্ঞী ফাতেমাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, সোমবার সন্ধ্যায় পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তারকৃত ফাতেমাকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারা গারে পাঠানো হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সান্তাহারের মাদক সম্রাজ্ঞী ফাতেমা গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৪৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬