০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারের কুখ্যাত মাদক ব্যবসায়ী  শুটকি গ্রেপ্তার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৪১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • ১৩ বার পড়া হয়েছে
শিমুল হাসান,, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে মাদক বিরোধী অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যাবসায়ী এবং পরোয়ানা ভুক্ত আসামি শুটকিকে গ্রেপ্তার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা।
২২ অক্টোবর মঙ্গলবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত রহিমা বেগম শুটকি (৪২) আদমদীঘির সান্তাহার পৌর শহরের চা-বাগান মহল্লার নজরুল ইসলামের স্ত্রী। এ বিষয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন বলেন, ২২ অক্টোবর   সকালে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার পরোয়ানা ভুক্ত আসামি এবং কুখ্যাত মাদক ব্যাবসায়ী শুটকিকে নতুন বাজার এলাকা থেকে মাদক বিক্রয়ের সময় গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার শরীর তল্লাশি করে ২৫০ গ্রাম গাঁজা এবং ২০০ পিচ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান আমার সংবাদকে বলেন, গ্রেপ্তারকৃত শুটকির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে দুপুরে তাকে আদালততে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা আছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সান্তাহারের কুখ্যাত মাদক ব্যবসায়ী  শুটকি গ্রেপ্তার

প্রকাশিত: ০১:৪১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪