
মিহির কুমার সরকার,আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে নির্মমভাবে খুন হওয়া ৭ বছর বয়সের শিশু রাকা মনির কানের সোনার দুল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সান্তাহার শহরের মিতা জুয়েলার্সের মালিক ফজলুর রহমান (৫৫) কে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ। ফজলুর রহমান সান্তাহার পৌর এলকার
মালশন গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। গত বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কানের দুল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। মাত্র দু আনা ওজনের কানের দুলের জন্য রাকা মনি কে নির্মমভাবে হত্যা করা হয়।
প্রসঙ্গত আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার সাহেবপাড়ার রায়হান আলীর মেয়ে রাকা মনি গত ১১ জুন বিকেল ৫টায় প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়। এর পর দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর প্রতিবেশি আমজাদ হোসেনের বাসার একটি কক্ষে লুকিয়ে রাখা বস্তাবন্দী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে রাকা মনির লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। পরে থানায় নিহত রাকা মনির বাবা রায়হান আলী চার জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন । এ ঘটনায় পুলিশ প্রতিবেশি আমজাদ হোসেন, তার স্ত্রী বন্যা বেগম, বাবু হোসেন ও আয়েশা সিদ্দিকাকে গ্রেপ্তার করে। এদের মধ্যে আমজাদ হোসেরে স্ত্রী বন্যা বেগম আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারামতে জবানবন্দী দেন। এদিকে আদমদীঘি থানা পুলিশ হত্যাকারিরা রাকা মনির খুলে নেয়া সোনার কানের দুল উদ্ধারে মাঠে নামে। গত বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ সান্তাহার মিতা জুয়েলার্সের দোকানে অভিযান চালিয়ে রাকা মনির খুলে নেয়া কানের সেই সোনার দুল উদ্ধার ও দোকান মালিক ফজলুর রহমানকে গ্রেপ্তার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত ফজলুর রহমানকে আদালতে প্রেরন করা হয়েছে।

প্রতিবেদক 




















