
সুলতান আহম্মেদ সাঘাটা গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষা কার্যক্রম সুষ্ঠু ও নিয়মিতভাবে পরিচালনা এবং নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে ৪ সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর।
গত ১৩ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের কলেজ পরিদর্শক প্রফেসর মো. আমিনুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু শরীফ মুহাম্মদ রোকনুজ্জামান। কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিক্ষক প্রতিনিধি মো. আব্দুল মতিন, অভিভাবক সদস্য মো. গোলাম মওলা এবং সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ।
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, এডহক কমিটির মেয়াদ অনুমোদনপত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৬ (ছয়) মাস পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে কমিটিকে নিয়মিত গভর্নিং বডি গঠনের সকল কার্যক্রম সম্পন্ন করে শিক্ষা বোর্ডের অনুমোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত এডহক কমিটির নেতৃত্বে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নিয়মিত গভর্নিং বডি গঠনের প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে।

প্রতিবেদক 




















