
সুলতান আহম্মেদ ( সাঘাটা)গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা থানা হেডকোয়ার্টার জামে মসজিদে তিনতলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জোহরের নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে এক সুধী সমাবেশের মাধ্যমে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাঘাটা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মনির হোসেন।
উদ্বোধনী পর্ব শেষে নির্মাণস্থলের নকশা, অগ্রগতি ও ভবিষ্যৎ কাঠামো পরিদর্শন করেন গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব। তিনি আশা প্রকাশ করেন, তিনতলা নতুন এই ভবন নির্মাণ সম্পন্ন হলে মসজিদের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম আরও সুসংগঠিত ও সুবিধাজনক হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
গাইবান্ধা–৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার, যিনি মসজিদ নির্মাণের জন্য এক টন রড ও নগদ অর্থ প্রদান করেন। এছাড়া উপস্থিত ছিলেন সাঘাটা থানার ওসি (তদন্ত) মতিউর রহমান, ফুলছড়ি থানার এসআই মশিউর রহমান, এসআই উজ্জ্বল শাহ্, ডিএসবি ডিআইও মো. খায়রুজ্জামান, মসজিদ কমিটির সহ-সভাপতি আব্দুল খালেক আকন্দ, কোষাধ্যক্ষ লাল মিয়া আকন্দ, সাঘাটা উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম,সাঘাটা উপজেলা বি, এন পি সুমন দেব, সাঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজরুল ইসলাম বাবু, ঘুড়িদহ ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন শেখ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ঘুড়িদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মসজিদের পেশ ইমাম আহসান হাবিব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এতে নতুন ভবন নির্মাণের সফলতা, নির্মাণশ্রমিকদের নিরাপত্তা এবং এলাকার শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই আশা প্রকাশ করেন, নতুন এই ভবন নির্মিত হলে মসজিদকেন্দ্রিক ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

প্রতিবেদক 




















