০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাঘাটায় কিশোর-কিশোরীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:১৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

সুলতান আহম্মেদ সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: যুক্তির আলোয় খুঁজি মানুষের মুক্তি’ -এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটায় কিশোর-কিশোরীদের নিয়ে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্ট্রমী ফাউন্ডেশনের সহযোগিতায় এবং গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর সিডস প্রকল্পের আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আজ ​শনিবার (২৫ জুলাই) সাঘাটা উপজেলার উল্লা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয় ছিল—‘অভিভাবকের উদাসীনতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের মূল কারণ’। এতে পক্ষ ও বিপক্ষ দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ‘কুখাতাইর সংলাপ সেন্টার’ ও ‘দক্ষিণ উল্লা চরপাড়া সংলাপ সেন্টার’।

​বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ও মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক আতিয়ার রহমান, শিক্ষক জাফরুল ইসলাম, শিক্ষিকা চামেলি বেগম এবং সাংবাদিক আনিছুর রহমান টিপু।

​প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিডস প্রকল্পের শিক্ষা বিষয়ক প্রোগ্রাম অফিসার আক্কাস আলী আকন্দ, উপজেলা সমন্বয়কারী লাইজু আক্তার, প্রোগ্রাম অফিসার হারুন উর রশিদ ও মাহমুদুল হাসান রুমেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

সাঘাটায় কিশোর-কিশোরীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:১৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬