
শিমুল হাসান, স্টাফ রিপোর্টার: নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন ও অবহেলিত এলাকার উন্নয়ন করতে বগুড়া ৩ আসনের এমপি আব্দুল মহিত তালুকদার স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে মতবিনিময় করেছেন।
সোমবার সন্ধ্যায় নিজস্ব অফিসের চতুর্থ তালায় স্থানীয় দলীয় নেতা-কর্মী, সামাজিক, এবং সমাজের ব্যক্তিতিত্বশালীদের নিয়ে এ মতবিনিময় করেন। এসময় তিনি উপস্থিত দলীয় নেতা-কর্মীসহ সকলের কাছে সরকারের উন্নয়নমুলক কাজের জন্য সহযোগিতা চেয়েছেন। এতে দলীয় নেতা-কর্মীসহ উপস্থিত ব্যক্তিগনরা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের সারাদেশের ন্যায় উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে বগুড়া ৩ সংসীয় আসন আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকা। শিক্ষা প্রতিষ্ঠান,মসজিদ মন্দির, রাস্তা ঘাটের উন্নয়নে মুগ্ধ এলাকাবাসী।
বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে এ সংসদীয় আসন এলাকায়। সরকারী বেসরকারী প্রতিষ্টান,শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরসহ গ্রামঅঞ্চল ও শহরে রাস্তার উন্নয়নে বর্তমান সরকারের জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত হচ্ছে। সারাদেশের উন্নয়নের ধারাবাহিকতায় বগুড়ার আদমদীঘি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান,মসজিদ,মন্দিরসহ প্রত্যন্ত গ্রাম অঞ্চলের রাস্তাঘাটর উন্নয়নে সর্বসাধারনের নজর কেরেছে।
দীর্ঘ ১৭ বছর এ এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। ফলে নির্মাণ এবং সংস্কারের অভাবে উপজেলার বিভিন্ন ভবন ও এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মন্দিরসহ রাস্তা ঘাটের অবস্থা জরাজীর্ণ অবস্থার সৃষ্টি হয় এই উপজেলায়। পশ্চিম বগুড়ার আদমদিঘী উপজেলা এবং সান্তাহার পৌরসভা এলাকা একটি জনগুরুত্বপূর্ণ এলাকা। এলাকায় রাজনৈতিক জনপ্রিয়তা বেশি বিএনপির। একারনে বিগত ১৭ বছর ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের আমলে এই উপজেলা উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবহেলা করা হয়। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন পূর্ব মুহুর্তে প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশের ন্যায় বগুড়া ৩ সংসদীয় আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার নির্বাচিত হয়ে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর বন্দরে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে। এসব উন্নয়ন কর্মকান্ডে বাস্তবয়ন করায় নিজে প্রশংসিত হচ্ছেন এবং সেই সাথে বৃদ্ধি পাচ্ছে দলের জনপ্রিয়তা। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন ও সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার সোমবার সন্ধ্যায় সান্তাহারস্থ নিজস্ব অফিসের চতুর্থ তালায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে মতবিনিময় করেছেন। এসময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক 




















