০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

শেরপুর মেয়াদোত্তীর্ণ কসমেটিক বিক্রি ও সংরক্ষণের অভিযোগে জরিমানা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:২৪:০০ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে
আবু রায়হান রানা, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
অনুমোদনহীন এবং মেয়াদোত্তীর্ণ কসমেটিকস ব্যবসা পরিচালনার অভিযোগে বগুড়ার শেরপুর শহরের তিনটি কসমেটিক দোকানে অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৫ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১টার দিকে শেরপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ডের শেরশাহ নিউ মার্কেট এলাকার কসমেটিকস দোকানগুলোতে অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম। সঙ্গে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী ও সংশ্লিষ্ট থানা পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রেজাউল করিম জানান, শেরপুর শহরের বিভিন্ন এলাকার কসমেটিকস দোকানগুলোতে মোড়কবিহীন, নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন সামগ্রী বিক্রির তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। শহরের নিউ শেরশাহ মার্কেট এলাকার কসমেটিকস দোকানে অনুমোদন ছাড়া পণ্য বিক্রি, পণ্য মেয়াদোত্তীর্ণ, আমদানিকারকের সিল না থাকায় তিন দোকানিকে ৮০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় ছাদের পানির পাইপ ভাঙাকে কেন্দ্র করে বিরোধ,হুমকির অভিযোগ 

শেরপুর মেয়াদোত্তীর্ণ কসমেটিক বিক্রি ও সংরক্ষণের অভিযোগে জরিমানা

প্রকাশিত: ০৩:২৪:০০ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪