০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

শিশু রাকার পরিবারের পাশে-এমপি মহিত তালুকদার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:১৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে
শিশু রাকার পরিবারের পাশে-এমপি মহিত তালুকদা
শিমুল হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেব পাড়া এলাকার আলোচিত হত্যা কান্ডের শিকার শিশু রাকার পরিবারের পাশে দাঁড়ালেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। আজ (১ জুলাই) বুধবার বিকেলে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার হত্যা কান্ডের শিকার শিশু রাকার পরিবার সাথে দেখা করে কথা বলেন। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধির উপযুক্ত শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে রাকার পরিবারকে তিনি আস্বস্ত করেন। সংসদ সদস্য রাকার পরিবারকে  আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় শিশু রাকার বাবা, দাদি, ফুফু-ফুফা, পাড়া প্রতিবেশি, আদমদীঘি উপজেলা বিএনপি, সান্তাহার পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ এলাকার সকল শ্রেণি পেশার সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা বিপ্লব গ্রেফতার 

শিশু রাকার পরিবারের পাশে-এমপি মহিত তালুকদার

প্রকাশিত: ০১:১৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬