
বিকাশ স্বর্ণকারঃ বগুড়া শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বড়িয়াহাট হাবিবপুর স্কুল এন্ড কলেজ মাঠে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (২৯শে অক্টোবর)বুধবার সন্ধ্যায় সৈয়দপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে জাতীয় পার্টি সমর্থিত ইউপি চেয়ারম্যান মোত্তালেব মোল্লা আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদান করেন।ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এমপি প্রার্থী মীর শাহে আলম।এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুল ওয়াব, সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন তৌফিক,বড়িয়াহাট হাবিবপুর স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ শাহজাহান আলী মন্ডল,শিক্ষক রায়হান আলী প্রমূখ।আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও ছাত্র দলের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ,তাঁতি দলের সভাপতি বিপ্লব আহম্মেদ সোনামিয়া,শ্রমিক দল,স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অংগসংগঠনের নেতাকর্মী।অনুষ্ঠান শেষে সৈয়দপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ মোত্তালেব হোসেন মোল্লা প্রধান অতিথি মীর শাহে আলম এর হাত ধরে বিএনপিতে যোগদান করেন।এক প্রতিক্রিয়ায় চেয়ারম্যান মোত্তালেব মোল্লা প্রতিবেদক কে বলেন,দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে আমাকে গত ২৫শে অক্টোবর বাংলাদেশ জাতীয় পার্টির সদস্য পদ হতে উপজেলা কমিটি বহিস্কার করেন। সে কারণে আজ আমি মীর শাহে আলমের হাতে হাত রেখে বিএনপিতে যোগদান করলাম। তিনি আরো বলেন বিপদে আপদে আমি সব সময় দলের নেতাকর্মীদের পাশে পাবো।

প্রতিবেদক 




















