
বগুড়া জেলা প্রতিনিধিঃ ঢাকার পল্লবীতে পাষন্ড সোহেল রানা কর্তৃক শিশু রামিসাকে ধর্ষন করে গলা কেটে হত্যা করার প্রতিবাদ জানিয়ে দোষীদের বিচার দ্রুত কার্যকর করার দাবীতে রবিবার (২৪মে/২৬) বগুড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ’’নাগরিকদের জন্য আমরা’’ এর উদ্যোগে মহানগরের ঐতিহাসিক সাতমাথায় মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। সংগঠনের সভাপতি আলহাজ্ব অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মির্জা সেলিম রেজা, সংগঠনের উপদেষ্ঠা পরিষদের সদস্য ও সমাজসেবক গোলাম ফারুক সোহেল, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম, দপ্তর সম্পাদক সাইদুর রহমান সাজু, সদস্য অধ্যাপক মঞ্জুরে আলম রাসেল, আজিজুল হক, সাজ্জাদুর রহমান সুজা, ড. শফিকুল ইসলাম, প্রিন্সিপাল মাসুদ সবুজ, রফিকুল ইসলাম, রেজওয়ানুল হক মানিক, দিলরুবা ইয়াছমিন, সামিয়া আক্তার আইভি, মুন্নী বেগম শিল্পী, শিউলী বেগম, মুঞ্জুয়ারা মুন্নী, মরিয়ম বিনতে মুসা, এ্যাডঃ হারুন অর রশিদ বিপ্লব, সাংবাদিক মতিউর রহমান মতি, রবিউল ইসলাম, আজিজুর রহমান উজ্জল, গোলজার হোসেন, বিপ্লব মিয়া, সাংবাদিক রুহুল আমিন হিরু, মাস্টার শাহজুল ইসলাম, আবু তৌহিদ হাসানসহ বহু নারী-পুরুষ এই মানববন্ধনে অংশ নেন । নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভূয়াসী প্রশংসা করে বলেন, ঘটনার পর সরকার প্রধান ভিকটিমের বাড়িতে গিয়ে সমবেদনা জানান এবং সহযোগিতার আশ্বাস দেন। তবে স্বেচ্ছাসেবী সংগঠন ’’নাগরিকদের জন্য আমরা’’ এর নেতৃবৃন্দ ঘটনা তথা অপরাধ অনুযায়ী বিচার দ্রুত সম্পন্ন করে কার্যকর করার দাবী জানান। এ ছাড়া দেশের মধ্যে ঘটে যাওয়া সকল অপরাধের বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে।

প্রতিবেদক 




















