
শাফায়াত সজল,বগুড়া জেলা প্রতিনিধিঃ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রবর্তিত দেশে একই মানদন্ডের আলোকে সকল পুলিশ ইউনিটের সদস্যদের বিভিন্ন পর্যায়ে মূল্যায়ন করা হচ্ছে। এই মূল্যায়নে রাজশাহী রেঞ্জে আগস্ট/২৩ মাসে ৮টি জেলার মধ্যে সন্ত্রাস-অপরাধ নির্মূল, মাদক-অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তিতে বিপুল ব্যবধানে পুনরায় শ্রেষ্ঠ জেলা হওয়ার সম্মান অর্জন করেছে ❝বগুড়া❞।
১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পদ্মা কনফারেন্স রুমে আগস্ট/২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এই ঘোষণা প্রদান করেন। এসময় আগস্ট/২০২৩ মাসে রাজশাহী রেঞ্জের “শ্রেষ্ঠ পুলিশ সুপার” হিসাবে বগুড়ার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম বিবেচিত হওয়ায় ডিআইজির নিকট হতে তিনি ক্রেস্ট গ্রহণ করেন।
এছাড়াও উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ আগস্ট/২০২৩ মাসের পুরস্কারপ্রাপ্ত “শ্রেষ্ঠ অফিসার” গণ হলেন, “শ্রেষ্ঠ সার্কেল অফিসার” হিসাবে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরাফত ইসলাম, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসাবে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: শাহীনুজ্জামান, এবং শ্রেষ্ঠ এস আই (নিরস্ত্র) হিসাবে বগুড়া সদর থানার এস আই মোঃ বেদার উদ্দীন।
এছাড়াও শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২ হিসাবে কনস্টেবল মোঃ নাজমুল হুদা নাহিদ, পুলিশ অফিস, বগুড়া মনোনীত হওয়ায় ডিআইজি তাকে ‘সম্মাননা স্মারক’ প্রদান করেন। উল্লেখ্য, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম বগুড়া জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণের পর থেকে ২৫ মাসে রাজশাহী রেঞ্জে ১৬ (ষোল) বার “শ্রেষ্ঠ জেলা” হিসেবে ১ম স্থান অধিকার করেছে।

প্রতিবেদক 




















