১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রংপুর জোনের  জোনাল ব্যবস্থাপকের বিদায় ও বরণ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৫৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মুহাম্মাদ আবু মুসাঃ বুধবার সন্ধ্যারাতে রংপুর মহানগরের চাইনিজ হোটেল স্কাইলনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) রংপুর জোনের জোনাল ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে। রাকাব রংপুর কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাকাব রংপুর বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মোঃ রহমতুল্লাাহ সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাগত জোনাল ব্যবস্থাপক আলহাজ্ব  মাহমুদুল আলম ডিজিএম এবং বিদায়ী জোনাল ব্যবস্থাপক মাহিদুল ইসলাম ডিজিএম। জোনাল কার্যালয়ের এসপিও মোঃ সায়েম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জোনাল নিরীক্ষা কর্মকর্তা মুজতবা মাহফুজুল হক খান, রাকাব মিঠাপুকুর শাখা ব্যবস্থাপক রাফিউজ্জামান, কাউনিয়া শাখা ব্যবস্থাপক রুহুল আমিন, শুকুরের হাট শাখা ব্যবস্থাপক আব্দুর রহমান রানা এবং রাজ ৬১১ (সিবিএ) এর কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মশিউর রহমান প্রমুখ। প্রধান অতিথি মহাব্যবস্থাপক (জিএম) তার বক্তব্যে ব্যাংকের স্বার্থে নবাগত জোনাল ব্যবস্থাপকের সাথে সমন্বয় করে কার্য সম্পাদনের মাধ্যমে ব্যাংকের উন্নয়নের জন্য উদাত্ত আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্য বক্তা বিদায়ী জোনাল ব্যবস্থাপকের ব্যাংক সংশ্লিষ্ঠ কার্যক্রমে ভূয়াসী প্রশংসা করেন এবং নতুন জোনাল ব্যবস্থাপককেও সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। নবাগত জোনাল ব্যবস্থাপক সকল কর্মকর্তা কর্মচারীকে সততা ও স্বচ্ছতার সাথে ব্যাংকের দায়িত্ব পালন করার আহ্বান জানান। তিনি সততা ও স্বচ্ছতার ব্যাপারে কোন আপোষ না করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাকাব রংপুর জোনের ২৭ জন শাখা ব্যবস্থাপক, জোনাল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তাগণ এবং বিদায়ী জোনাল ব্যবস্থাপকের পরিবারের সদস্যগণ।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রংপুর জোনের  জোনাল ব্যবস্থাপকের বিদায় ও বরণ

প্রকাশিত: ০১:৫৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬