০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রাকাব রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জোনাল ব্যবস্থাপক রুহুল আমিন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১০:০৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

মুহাম্মাদ আবু মুসাঃ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) রাজশাহী বিভাগের মধ্যে শ্রেষ্ঠ জোনাল ব্যবস্থাপক নির্বাচিত হয়েছেন বগুড়া গাবতলীর কৃতি সন্তান ও নওগাঁয় কর্মরত জোনাল ব্যবস্থাপক (ডিজিএম) রুহুল আমিন রুবেল। বুধবার রাজশাহীতে আয়োজিত বিভাগীয় সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলী ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওয়াহিদা বেগমসহ অন্যান্য অতিথি তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। রাজশাহী বিভাগে ৮টি জেলার ৭টিতে ৭জন আর বগুড়াতে দুটি জোনসহ মোট ৯জন জোনাল ব্যবস্থাপক এর মধ্যে কর্ম দক্ষতায় নওগাঁ জোনাল ব্যবস্থাপক রুহুল আমিন রুবেল শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হন। তিনি ২০০৭ সালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) সিনিয়র অফিসার পদে চাকুরীতে যোগদান করলে ব্যাংকের স্বার্থ সংশ্লিষ্ঠকে প্রাধান্য দিয়ে এবং কর্ম দক্ষতায় কয়েকটি পদন্নোতি পান। বর্তমানে তিনি (রুহুল আমিন) উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) হিসেবে নওগাঁ জোনে জোনাল ব্যবস্থাপক এর দায়িত্বে রয়েছেন। তার ভাল কাজের স্বীকৃতি স্বরুপ ব্যাংক কর্তৃপক্ষও মুল্যায়ন করেন। শ্রেষ্ঠ জোনাল ব্যবস্থাপক রুহুল আমিন রুবেল মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করে বলেন, এ প্রাপ্তির মাধ্যমে পরবর্তী কর্মজীবনে সর্বোত্তম সেবার মাধ্যমে মানুষের কল্যাণে নিজেকে আরো বেশী নিবেদিত করতে অনুপ্রেরণা যোগাবে। তিনি ব্যাংক কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ঠ সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

রাকাব রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জোনাল ব্যবস্থাপক রুহুল আমিন

প্রকাশিত: ১০:০৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫