০৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ঢাকার জাসাস নেতা শফিককে সংবর্ধনা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:৫৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মুহাম্মদ আবু মুসাঃ  বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর উত্তরের যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম শফিক মালয়েশিয়া আগমন উপলক্ষে বিশেষ আলোচনা সভা। রবিবার বাংলাদেশ সময় রাত ১০টায় মালয়েশিয়ার কুয়ালামপুরের ডিআইপি পিষ্ঠায়র বুকিত বিনতাংয়ে এই জমকালো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। জাসাস মালয়েশিয়া শাখার আহবায়ক শেখ আসাদ আহমেদ মাসুম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত জাসাস ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম শফিক। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জাসাস মালয়েশিয়ার যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ। অন্যান্যদের মধ্যে ছিলেন মালয়েশিয়া জাসাস এর যুগ্ম আহবায়কবৃন্দ ও অঙ্গদলের প্রবীীণ ও তরুণ নেতৃবৃন্দ। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রাণবন্ত আলোচনায় মিলনমেলায় রূপ নেয়। দেশ ও প্রবাসের যে কোনো জাতীয় সংকটে জাসাসের প্রতিটি নেতাকর্মী অতীতেও ঐক্যবদ্ধ ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। প্রধান অতিথি জাসাস নেতা শফিকুল ইসলাম শফিক বলেন, বিএনপির আন্দোলন ও লড়াই সংগ্রামে প্রবাসীদের অগ্রণী ভূমিকা রয়েছে। তাদের যে কোনো সমস্যা সমাধানে বর্তমান বিএনপি সরকার অত্যন্ত আন্তরিক। তিনি বলেন, মালয়েশিয়ায় জাসাস অত্যান্ত শক্তিশালী সংগঠন। তাই বিএনপিসহ সকল অঙ্গদল বাংলাদেশ সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

মালয়েশিয়ায় ঢাকার জাসাস নেতা শফিককে সংবর্ধনা

প্রকাশিত: ১২:৫৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬