
ডেস্ক রিপোর্টঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক সন্তানের জনক এক পুলিশ সদস্যের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছেন আরেক নারী পুলিশ সদস্য। ওই পুলিশ সদস্যদের বাড়িতে ও তার মামার বাড়িতে না পেয়ে তালাবদ্ধ বাড়ির দরজায় অবস্থান নেয় ওই নারী পুলিশ সদস্য। শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর এলাকার মৃত আব্দুর রাকিবের ছেলে মেরাজ আলীর বাড়িতে এই অনশন করেন ওই নারী।
অভিযুক্ত পুলিশ কনস্টেবল মেরাজ আলী বর্তমানে রাজধানী ঢাকার উত্তরা ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনারের দেহরক্ষী হিসেবে কর্মরত রয়েছে। অনশনকারী নারী পুলিশ সদস্য জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের পরিচয় হয়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এসময় বিয়ের প্রলোভনে গাজীপুরে একই বাসায় বসবাস করাসহ বিভিন্ন হোটেলে রাত্রি যাপন করেন পুলিশ সদস্য মেরাজ আলী। শারিরীক সম্পর্ক স্থাপন ছাড়াও বাড়ি করার নামে অন্তত ২০ লাখ টাকা নেয়ার অভিযোগ করেন ওই নারী পুলিশ সদস্য। ওই নারী আরও অভিযোগ করেন, টাকা হাতিয়ে নেয়ার পর থেকেই যোগাযোগ বন্ধ করে দেয় পুলিশ কনস্টেবল মেরাজ আলী। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, মেরাজ বিবাহিত ও এক সন্তানের জননী। গত ১৮ দিন ধরে যোগাযোগ বিছিন্ন করায় বাড়িতে এসে বিয়ের দাবি জানায় ওই নারী কনস্টেবল। অনশনের সময় বিয়ে না করলে আত্নহত্যা ও আইনী পদক্ষেপ নেয়ার হুমকি দেয় সে। ওই নারী আরো জানান, গত এক বছর ধরে তার বেতনের পুরোটাই নিয়ে নিতেন মেরাজ আলী। এনিয়ে একাধিকবার যোগাযোগ করলেও অভিযুক্ত পুলিশ সদস্য মেরাজ আলীর বক্তব্য পাওয়া যায়নি। তার মা ও স্ত্রী জানান, এবিষয়ে আমাদের জানা নেই।

প্রতিবেদক 




















