০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মামলা চলমান অবস্থায় সংখ্যালঘুর জমিতে জোরপূর্বক বসতবাড়ি নির্মাণের চেষ্টা,থানায় অভিযোগ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:৪৬:১২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় আদালতে বিচারাধীন পৈত্রিক সম্পত্তিতে জোরপূর্বক দখল ও নির্মাণ কাজ শুরুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাণনাশের আশঙ্কায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের এক বৃদ্ধ ভুক্তভোগী।অভিযোগ সূত্রে ও উপজেলার হাট করমজা গ্রামের বাসিন্দা শ্রী বৈদ্যনাথ প্রামানিক (৭০) দাবি করেন,নওদাবগা মৌজার ২৩শতক জমি তাদের পৈত্রিক সম্পত্তি,যা দীর্ঘদিন ধরে তারা ভোগদখল করে আসছেন। কিন্তু পার্শ্ববর্তী খরকাহাটা গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে মোঃ দুলাল মিয়া(৩৫) ওই জমি নিজেদের দাবি করে দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। ভুক্তভোগী জানান,ওই জমি সংক্রান্ত মামলা নং-১৭৬/২০২২ বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এরই মধ্যে গত ২ মে সকাল ৯টার দিকে অভিযুক্ত দুলাল মিয়া অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে প্রভাব খাটিয়ে জমিতে জোরপূর্বক প্রবেশ করে ভবন নির্মাণ কাজ শুরু করেন। এ সময় বাধা দিলে অভিযুক্তরা ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এমনকি নির্মাণ কাজে বাধা দিলে মারধর,খুন-জখমসহ বড় ধরনের ক্ষতির হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান ভুক্তভোগী।অভিযোগে আরও বলা হয় অভিযুক্তরা জমিতে থাকা খড়ের পালা সরিয়ে নেওয়ার পাশাপাশি মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। এতে করে এলাকায় যে কোনো সময় আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। অভিযুক্ত দুলাল মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। পরে ফোনে যোগাযোগ করা হলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং অভিযোগ বিষয়ে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন।

সোনাতলা থানার এসআই শিমুল দাস বলেন আমি ঘটনাস্থল গিয়ে বিবাদিকে বলে এসেছি আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটে এমন কার্যক্রম থেকে বিরত থাকতে। এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান,অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে দূর্গোৎসব উপলক্ষে পুজা উদযাপন পরিষদের প্রস্তুতি অনুষ্ঠিত

মামলা চলমান অবস্থায় সংখ্যালঘুর জমিতে জোরপূর্বক বসতবাড়ি নির্মাণের চেষ্টা,থানায় অভিযোগ

প্রকাশিত: ০২:৪৬:১২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬