০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মানুষ মানুষের জন্য—এই বিশ্বাসেই এগিয়ে চলেছে সাঘাটা–ফুলছড়ি

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:৩৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

সুলতান আহম্মেদ (সাঘাটা) গাইবান্ধা প্রতিনিধিঃ “মানুষ মানুষের জন্য”—মানবিকতার এই চিরন্তন স্লোগানকে বুকে ধরে এগিয়ে চলার আহ্বান জানালেন সমাজসেবক সফিকুল ইসলাম টিপু মন্ডল। তিনি বলেন, মানুষের প্রতি মানুষের মমত্ববোধই সমাজকে আলোকিত করে, আর সেই বন্ধনই আমাদের শক্তি, আমাদের ঐক্যের ভিত্তি।

তিনি আরও বলেন, সাঘাটা–ফুলছড়ি এমন এক এলাকা, যেখানে এখনো মানবিকতার আলো নিভে যায়নি। এখানে একজন মানুষ বিপদে পড়লে অন্যজন এগিয়ে আসে সহমর্মিতার হাত বাড়িয়ে। স্থানীয় মানুষের হৃদয় এখনো এতটাই উদার যে, অন্যের কষ্টকে নিজের কষ্ট মনে করে পাশে দাঁড়ানোই তাদের স্বভাব।

সফিকুল ইসলাম টিপু মন্ডল জানান, এই অঞ্চলের নদী, মাটি আর মানুষের মধ্যে এক অদ্ভুত বন্ধন রয়েছে। এই সম্পর্ক শুধু ভূগোলের নয়—এটা অনুভূতির, ভালোবাসার, একে অপরের পাশে থাকার মত অবিচ্ছেদ্য এক সংযোগ।

তিনি আশা প্রকাশ করেন,
“আজকের পথচলা হোক উন্নয়নের। আগামীকাল হোক স্বপ্ন পূরণের দিন। সাঘাটা–ফুলছড়ির প্রতিটি মানুষই অন্যের জন্য দাঁড়াবে, হাতে হাত রেখে সামনে এগোবে।”

মানুষ মানুষের জন্য—এই বিশ্বাসকে সাথে নিয়ে ঐক্যের শক্তিতে এগিয়ে যেতে চায় সাঘাটা–ফুলছড়ির মানুষ। উন্নয়ন, মানবিকতা আর সহযোগিতার বার্তা নিয়েই তারা এগিয়ে চলেছে নতুন দিনের পথে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

মানুষ মানুষের জন্য—এই বিশ্বাসেই এগিয়ে চলেছে সাঘাটা–ফুলছড়ি

প্রকাশিত: ০৩:৩৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫