১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মাদকমুক্ত দেশ গঠনের প্রত্যয়ে সাঘাটায় সামাদ-রবিন-পবন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৯:০৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

সুলতান আহম্মেদ সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা পাইলট বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্রীড়াপ্রেমী দর্শক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। খেলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই ছিল আয়োজকদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলী মন্ডল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহাবুব আলম, অফিসার ইনচার্জ (ওসি), সাঘাটা থানা। তিনি তাঁর বক্তব্যে বলেন, “যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ সমাজ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে নিয়মিত ক্রীড়া চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সামাজিক ও ক্রীড়া আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখা উচিত।”
শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইদুর রহমান দুলু, অধ্যক্ষ, সাঘাটা ডিগ্রি কলেজ। তিনি বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। তরুণদের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআই মোঃ আল আমিন, সাঘাটা থানা এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ গোলাম হোসেন ব্যাপারী। তাঁরা উভয়েই খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে সাঘাটা ন্যাশনাল ক্লাব ও বাদিনারপাড়া একতা ক্লাব। শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ও দৃষ্টিনন্দন ফুটবল উপহার দেয়। মাঠে উপস্থিত হাজারো দর্শক রোমাঞ্চকর খেলাটি উপভোগ করেন।
নির্ধারিত সময়ের খেলা শেষে বাদিনারপাড়া একতা ক্লাব দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ৩-০ গোলের ব্যবধানে সাঘাটা ন্যাশনাল ক্লাবকে পরাজিত করে জয়লাভ করে। বিজয়ী দলের খেলোয়াড়দের অসাধারণ দলগত সমন্বয়, আক্রমণভাগের দক্ষতা এবং রক্ষণভাগের দৃঢ়তা দর্শকদের মুগ্ধ করে।
খেলা পরিচালনা করেন রাজিব, এস. আর. সাব্বির, তুহিন ও মৃদুল। তাঁদের দক্ষ পরিচালনায় পুরো ম্যাচটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ আয়োজকদের এমন মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, **সামাদ, রবিন ও পবনের স্মৃতিকে অম্লান রাখার পাশাপাশি যুবসমাজকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করা এবং “যুবসমাজকে রক্ষা করি, মাদকমুক্ত দেশ গড়ি”—এই সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতিবছরের ন্যায় এবারও টুর্নামেন্টের আয়োজন করেছে সাঘাটা ন্যাশনাল ক্লাবের সকল সদস্যবৃন্দ। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আয়োজনে: সাঘাটা ন্যাশনাল ক্লাবের সকল সদস্যবৃন্দ।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

মাদকমুক্ত দেশ গঠনের প্রত্যয়ে সাঘাটায় সামাদ-রবিন-পবন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯:০৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬