০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মনোনয়নপত্র দাখিলের পর বগুড়ায় বিএনপির দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:২৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলায় উপ-নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তারেক রহমান-এর ছেড়ে দেওয়া শূন্য আসনে বিএনপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, আসনটিতে গত নির্বাচনে জয়ী হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরবর্তীতে তিনি আসনটি ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয় এবং বর্তমানে সেখানে উপ-নির্বাচনের প্রক্রিয়া চলছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত দিনে বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা তার সমর্থকদের নিয়ে নির্বাচন অফিসে প্রবেশ করেন।এ আরেক গ্ৰুপের সমর্থকদের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের নেতাকর্মীরা হাতাহাতি ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। হঠাৎ এমন পরিস্থিতিতে নির্বাচন অফিসে উপস্থিত সাধারণ মানুষ ও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনার পর থেকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।জেলা নির্বাচন অফিস সূত্রে জানানো হয়েছে, মনোনয়নপত্র জমা দিতে এসে প্রার্থীদের সমর্থকদের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হলেও অফিসের স্বাভাবিক কার্যক্রমে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র গুরুত্বপূর্ণ এই আসনকে কেন্দ্র করে নেতাকর্মীদের এমন আচরণে দলের তৃণমূল পর্যায়ে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই এ ঘটনাকে দলের শৃঙ্খলার পরিপন্থী এবং দলের ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে মনে করছেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

মনোনয়নপত্র দাখিলের পর বগুড়ায় বিএনপির দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে 

প্রকাশিত: ০৩:২৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬