০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ব্যাপক উৎসাহ উদ্দিপনায় এর মধ্যে দিয়ে গাবতলীতে ঐতিহ্যবাহী গ্রামীন বৈশাখী সুবাদ মেলা উদযাপন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:১৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তিঃ বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা সুবাদ বাজার শিল্প এলাকার দাতা ও নিয়ন্ত্রণ কমিটির আয়োজনে বৈশাখী সুবাদ মেলা ১৪৩২ বাংলা ২জুন সোমবার উদযাপিত হয়েছে। দীর্ঘ ৩৫বছর থেকে স্থানীয়ভাবে ‘ বৈশাখী সুবাদ মেলা’ নামে পরিচিত।

দুই দিনব্যাপী এই মেলাকে কেন্দ্র করে গাবতলী উপজেলা ও বালিয়াদিঘী ইউনিয়ন এর আশপাশের এলাকায় ব্যাপক আনন্দ ও উৎসবমুখর হয়ে উঠেছিল।
লোককথা অনুযায়ী, বাজারটি ১৯৮৩ সালে স্থাপিত হলেও প্রায় ৩৫বছর পূর্বে থেকে মেলার প্রতিষ্ঠাতা বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু এই মেলাটি আয়োজন করে আসছে। গ্রামীণ ঐতিহ্য ও সেই স্মৃতি ধারণ করেই প্রতি বছরের জ্যৈষ্ঠ মাসের তৃতীয় সোমবার মোতাবেক এবছরে ১৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ ২রা জুন ২৫ সোমবার সুষ্ঠুভাবে উদযাপিত হলো। বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য কৃষ্টি ও  সাংস্কৃতি বজায় রাখার লক্ষ্যেই মূলত বৈশাখী সুবাদ মেলা।
এ মেলায় মেয়ে-জামাইরা শ্বশুরবাড়িতে এসে নানা উপহার সামগ্রী কেনেন।
মেলায় আনন্দ মূলক আকর্ষণ ছিল ঘোড়া দৌড়, নাগরদোলা, চরকিখেলা সহ নানা গ্রামীণ খেলার আয়োজন। এছাড়াও প্রতিযোগিতামূলক আকর্ষণ ছিল গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিখেলা, সৌখিন গরু, মহিষ, ঘোড়া-ছাগল প্রদর্শনী ও ধীর গতিতে সাইকেল চালানো। ছিল নানা খাবারের দোকান ও নানা রকম খেলনা বিক্রির দোকান। মেলায় হাজারো মানুষের সমাগম ঘটে। বিক্রয়ও হয়েছে ভালো। থানা প্রশাসনের পক্ষ থেকে মেলার নিরাপত্তায় ছিল বিশেষ ব্যবস্থা। স্থানীয়দের মতে, এই মেলা শুধু একটি বিনোদনের উৎস নয়, এটি প্রজন্মের পর প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে যুক্ত রাখার এক শক্তিশালী মাধ্যম এই মেলা। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও  প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার।
দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন মেলার প্রতিষ্ঠাতা
বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
কলাকোপা সুবাদ বাজার নিয়ন্ত্রণ কমিটির সভাপতি আবুল কালাম আজাদ মোল্লার সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন  গ্রীন কলাকোপা এষ্টেট এর উপদেষ্টা সদস্য সাবেক অধ্যক্ষ মোছাঃ ফজিলাতুন ন্নেছা।
সুবাদ বাজার নিয়ন্ত্রণ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন এর পরিচালনায় এবং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন গ্রীন কলাকোপা এষ্টেট এর সদস্য মোছাঃ নিভা জামান, তাহরিমা আফরিন তমা, হারিছা জামান আরশি, সাদাদজ্জামান  তালুকদার জাওয়াদ, সাফারাতুজ্জামান তালুকদার জেইন, সহমিনা আক্তার রুমা, রেজাউল করিম রেজা সহ পরিবারের সদস্যবৃন্দ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ । এরপরে সন্ধ্যায় গ্রামীণ ঐতিহ্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান (গান) পরিবেশন করা হয়।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

ব্যাপক উৎসাহ উদ্দিপনায় এর মধ্যে দিয়ে গাবতলীতে ঐতিহ্যবাহী গ্রামীন বৈশাখী সুবাদ মেলা উদযাপন

প্রকাশিত: ০৩:১৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫