১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের দাবিতে সাবেক ইউপি সদস্যের বাড়িতে অবস্থান নেওয়া নারী অসুস্থ, হাসপাতালে ভর্তি

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের খামার পবন তাইড় গ্রামের সাবেক ইউপি সদস্য ফটিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেওয়া সেই মধ্যবয়সী নারীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে তার পরিবার।
বুধবার (১৯ আগস্ট) সকালে ওই নারীকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তাকে দেখা গেলেও অসুস্থতার কারণে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের দাবিতে ওই নারী সাবেক ইউপি সদস্য ফটিকের বাড়িতে অবস্থান নিয়েছিলেন। তবে এর মধ্যে গত প্রায় ২৪ ঘণ্টা তিনি নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। তিনি কোথায় ছিলেন, কে তাকে নিয়ে গিয়েছিল কিংবা কোথা থেকে ও কীভাবে তাকে উদ্ধার করা হয়েছে—এসব বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। চায়ের দোকান থেকে শুরু করে গ্রামের সাধারণ মানুষের মুখে মুখে চলছে বিভিন্ন আলোচনা। তবে ঘটনার প্রকৃত কারণ ও ওই নারীর নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে সাবেক ইউপি সদস্য ফটিকের বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের বক্তব্য ও ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া গেলে বিষয়টি আরও পরিষ্কার হবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

বিয়ের দাবিতে সাবেক ইউপি সদস্যের বাড়িতে অবস্থান নেওয়া নারী অসুস্থ, হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ০১:০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬