
প্রেস বিজ্ঞপ্তিঃ বিশিষ্ট সাংবাদিক দৈনিক উত্তর কোণ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম অধ্যাপক মোজাম্মেল হক তালুকদারের ছিল ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারতে দোয়া মোনাজাত করা হয়। বুধবার বিকালে বাদআছর পরিবারের উদ্যোগে ভাই পাগলা মাজার মসজিদে দোয়া মোনাজাত শেষে মরহুম মোজাম্মেল হক তালুকদার এবং ভগ্নিপতি আব্দুল হাকিম এর রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত করা হয়।
দোয়া মোনাজাতে অংশ নেন মরহুম এর ছোট ভাই বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, মরহুম এর সহধর্মিনী অধ্যক্ষ ফজিলাতুন্নেছা, মরহুম এর ছোট বোন অধ্যাপিকা মাহমুদা হাকিম, ছোট ভাই এর সহধর্মিনী শামছুন নাহার জামান, সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, দৈনিক উত্তর কোণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, বগুড়া শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, যুবনেতা জিল্লুর রহমান সহ মরহুম পরিবারের সদস্য এবং স্থানীয় মুসল্লীগন। মোনাজাত পরিচালনা করেন মাওঃ হাফেজ মাওলানা শাহ জামাল।

প্রতিবেদক 




















