
মুহাম্মাদ আবু মুসাঃ ঢাকা মহানগর মিরপুর থানা বিএনপির যুগ্ন আহবায়ক, ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির আজীবন সদস্য ও সহ-সভাপতি, স্বেচ্ছাসেবী সংগঠন ’’নাগরিকদের জন্য আমরা’’ এর উপদেষ্ঠা সদস্য, বগুড়ার সোনাতলা-সারিয়াকান্দি’র কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক একেএম লুৎফুল বারী মুকুল স্বপরিবারে প্রায় আড়াই মাসের সফরে বিদেশ গমন করেছেন। বি জি ৩০৬ এয়ারলেন্সে শুক্রবার দিবাগত শেষ রাতে অর্থাৎ ২৯আগস্ট/২৬ রাত ২ টা ৫০ মিনিটে ঢাকাস্থ হজরত শাহ জালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে মুকুল পরিবার দেশ ত্যাগ করেন। তিনি কানাডা, অস্ট্রেলিয়া, ইতালীসহ কয়েকটি দেশে ব্যবসায়িক ও স্ত্রী’র চিকিৎসাসহ বিভিন্ন গুরুত্বপুর্ন কাজে সফর করবেন। আগামী নভেম্বর মাসের মাঝামাঝির দিকে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। বিশিষ্ট শিল্পপতি একেএম লুৎফুল বারী মুকুল বগুড়া জেলার সোনাতলা উপজেলার বালুয়াহাট এলাকার স্কুল শিক্ষক মৃত হাজী রওশন আলীর ছেলে। এলাকায় তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থপনা বিভাগে অনার্স এবং মাস্টার্স করেন। এরশাদ বিরোধী আন্দোলনেও তার ব্যাপক ভুমিকা ছিল। ছাত্র জীবন থেকে তিনি বিএনপির রাজনীতিতে জড়িত হন। যে কারনে তাকে বহুবার কারাগারে যেতে হয়েছে। গত সরকারের সময় তার বিরুদ্ধে ২০৪টি মামলা দেয়া হয়েছে। এমনকি আয়না ঘর পর্যন্ত যেতে হয়েছে বিএনপি নেতা একেএম লুৎফুল বারী মুকুলকে। তিনি রাজধানীর মিরপুর কল্যাণপুর এলাকায় বসবাস করলেও বগুড়ার মানুষের সাথে নিবির সম্পর্ক রয়েছে। তিনি ব্যবসার পাশাপাশি এলাকার উন্নয়ন মূলকসহ নানা ধরনের সমাজসেবা কাজে জড়িত রয়েছেন। তার সঙ্গে সফর সঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী আফসানা পারভিন ও ছেলে রাগিব নুর হাসিন।
একেএম লুৎফুল বারী মুকুল রাজনীতিতে বিগত সরকারের নানা তান্ডব ও ষড়যন্ত্রের শিকার হয়ে ব্যবসাসহ সার্বিক বিষয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও মহান আল্লাহ তায়ালার রহমতে সন্তানদের মানুষের মতো মানুষ করতে পেরেছেন। এ জন্য শত কষ্টের মাঝেও সন্তানদের জন্য একটু স্বস্তি ফিরা পেয়েছেন। তিনি (মুকুল) সকলের নিকট দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য,
বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা একেএম লুৎফুল বারী মুকুল ঢাকায় বসবাস করলেও এবং বগুড়ার সোনাতলার পজেলার বালুয়াহাট এলাকার হলেও পূর্বের বাড়ি বা এখনো তার বসতভিটা রয়েছে গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে।

প্রতিবেদক 




















