০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ গাবতলীতে সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:৩৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে

মুহাম্মাদ আবু মুসাঃ সরকারের সাবেক সচিব ও সাবেক জেলা প্রশাসক এবং স্থানীয় তছলিম উদ্দিন তরফদার কলেজের প্রতিষ্ঠাতা বীর মু্িক্তযোদ্ধা আব্দুল মালেক তরফদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি……রাজিউন)। ২নভেম্বর/২৩ বৃহস্পতিবার ভোর ৫ টায় ঢাকাস্থ বসুন্ধরা সিটি এলাকায় তাঁর বাসায় তিনি না ফেরার দেশে চলে যান। বিকাল পৌনে ৫ টায় তাঁর গ্রামের বাড়ি বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়নের চকখুপিতে প্রশাসনের গার্ড অব অনার’র পর বাদ মাগরিব তাঁর নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। এতে শরিক হয়েছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২বছর। তিনি স্ত্রী, ২ছেলে, নাতী-নাতনীসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, তিনি ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ্য ছিলেন। এ ছাড়া মরহুম আব্দুল মালেক তরফদার সুজন-সুশাসনের জন্য নাগরিক গাবতলী উপজেলা কমিটির সদস্য ইফতেখার আহম্মেদ রাঙ্গা’র চাচা। অপর দিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা লুৎফর রহমান সরকার স্বপন, জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা, সাধারণ সম্পাদক ইউনুছ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডল ছাড়াও সুজন-সুশাসনের জন্য নাগরিক গাবতলী উপজেলা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন মহল থেকে বিবৃতি দেয়া হয়েছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ গাবতলীতে সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রকাশিত: ১২:৩৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩