
মুহাম্মাদ আবু মুসাঃ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে২সেপ্টেম্বর ঢাকায় জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরাম (জিসাফ) এর কেন্দ্রীয় সভাপতি এ্যাডঃ রবিউল হোসেন রবি ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান তালুকদার দিপু’র নেতৃত্বে অন্যান্যরা। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরাম (জিসাফ) এর কেন্দ্রীয় সহ-সভাপতি রমিজ উদ্দিন রুমি, যুগ্ম সম্পাদক নার্গিস সাঈদ, কৃষি বিষয়ক সম্পাদক আনারুল ইসলাম লাবু, প্রকাশনা সম্পাদক শাহীন মিয়া, সদস্য ইউসুফ হোসেন রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিবেদক 




















