০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বাল্যবিবাহ,আত্মহত্যা ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন আদমদীঘি থানার ওসি 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১০:০০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

মিহির সরকার, আদমদীঘি, বগুড়া প্রতিনিধিঃ শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন অপরাধ প্রতিরোধে বাল্যবিবাহ,আত্মহত্যা, অপহরণ,ইভটিজিং ও মোবাইল ফোনের অপব্যবহার বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪শে জুন) সকাল ১১টায় বগুড়ার আদমদীঘি উপজেলার বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) শিক্ষার্থীদের বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, আত্মহত্যার ভয়াবহ পরিণতি, অপহরণ ও ইভটিজিং প্রতিরোধে করণীয় এবং মোবাইল ফোনের দায়িত্বশীল ব্যবহারের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, কোনো ধরনের হয়রানি, অপরাধমূলক কর্মকাণ্ড বা সামাজিক সমস্যার মুখোমুখি হলে তাৎক্ষণিকভাবে অভিভাবক, শিক্ষক এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানও জানান তিনি।
সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস. এম. জুয়েল রানা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক প্রতিনিধি এবং বিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের নৈতিক, মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

বাল্যবিবাহ,আত্মহত্যা ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন আদমদীঘি থানার ওসি 

প্রকাশিত: ১০:০০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬