০৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে বগুড়া শজিমেক জন্মদিবস উদযাপন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

মুহাম্মদ আবু মুসাঃ বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৫ নভেম্বর বুধবার সকালে ক্যাম্পাসে অনুষ্ঠানের শুরুতে সকালে স্পট রেজিস্ট্রেশন, কিট বিতরণ, জাতীয় পতাকা ও মেডিকেল কলেজের পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ৯টায় প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে গ্রান্ড র‌্যালি বের হয়ে কলেজ চত্বর প্রদক্ষিণ শেষে কেক কর্তন করেন অতিথিবৃন্দ।

প্রতিষ্ঠা বার্ষিকীতে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
ডা. জাহিদুল ইসলাম ও ডা. রুনা পারভীনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। আরো বক্তব্য রাখেন আয়োজক কমিটির উপদেষ্টা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মু. মহসীন। আরো বক্তব্য দেন প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন কমিটির আহবায়ক কলেজর অধ্যক্ষ ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ, সদস্য সচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু, অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক, অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ, ডা. এম এ ওয়াহেদ, ডা. আনোয়ার হোসেন মুকুল, ডা. মো. আনিসুর রহমান, ডা. মোজাম্মেল হোসেন, ডা. মো. সারোয়ার হোসেন, ডা. শরীফুল ইসলাম, ডা. মুহম্মদ জহুরুল হক এবং কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম জহির।
অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের গেট-টুগেদার, ব্যাচ বক্তব্য ও স্মৃতিচারণা পর্ব, হাসি, আবেগ ও পুরনো দিনের স্মৃতিতে ভরে ওঠে পরিবেশ। দুপুরে যোহর নামাজ ও মধ্যাহ্নভোজে অংশগ্রহণ। বিকেলে ছিল রোমাঞ্চকর ট্রেজার হান্ট, আউটিং ও মজার গেমস, যা তরুণ-প্রবীণ সবার মাঝে এনে দেয় নতুন উদ্দীপনা। বিকেল গড়িয়ে সন্ধ্যায় জমে ওঠে সাংস্কৃতিক উৎসব, যেখানে শিক্ষার্থী ও প্রাক্তনরা একসঙ্গে মঞ্চ মাতিয়ে তোলেন সঙ্গীত, নৃত্য ও সৃজনশীল পরিবেশনায়।
আয়োজকরা জানান, ১৯৯২ সালে ৫ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উদ্বোধন করেন।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

বর্ণাঢ্য আয়োজনে বগুড়া শজিমেক জন্মদিবস উদযাপন

প্রকাশিত: ০৪:১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫