১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গবন্ধু’র কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৬০তম জন্মদিন পালন করলো রাকাব

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:৫৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • ৬১ বার পড়া হয়েছে

মুহাম্মাদ আবু মুসাঃ ১৮ অক্টোবর/২৩ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৬০তম জন্মদিন উদযাপন উপলক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রধান কার্যালয়ে দিনব্যাপি কর্মসূচি পালন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে প্রধান কার্যালয়ের বঙ্গবন্ধু অঙ্গনে শেখ রাসেল-এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য ও পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম, নিরীক্ষা, হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন, প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলাম, রাকাব, রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলাম, ব্যাংকের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয়, বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, রাজশাহী, প্রশিক্ষণ ইনস্টিটিউট; এসইসিপি, রাজশাহী; স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী’র সকল কর্মকর্তা-কর্মচারী এবং রাকাব কর্মচারী সংসদ (সিবিএ) এর নেতৃবৃন্দ। পরবর্তীতে শিশু-কিশোরদের উপস্থিতিতে ব্যাংকের পক্ষ থেকে কেক কাটার মাধ্যমে জন্মদিন পালন করা হয় এবং শেখ রাসেলের আত্মার মাগফেরাত কামনায় বাদ জোহর প্রধান কার্যালয়ের নামাজঘরে আলোচনা ও বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও ‘শেখ রাসেল দিবস-২০২৩’ পালন উপলক্ষে দিনব্যপী প্রধান কার্যালয়ে স্থাপিত ডিজিটাল ডিসপ্লে ও ব্যাংকের ওয়েব সাইটের মাধ্যমে শহীদ শেখ রাসেল এর জীবনের ঘটনাপ্রবাহ এবং ‘শেখ রাসেল দিবস-২০২২’ নীতিমালার নির্দেশনা অনুযায়ী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের ওয়েব সাইট হতে সংগৃহিত থিম সং, অডিও ভিজ্যুয়াল; স্মৃতির উপর নির্মিত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাবলীসহ ভিডিও ক্লিপ ও ফুটেজ প্রচার করা হয়।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

বঙ্গবন্ধু’র কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৬০তম জন্মদিন পালন করলো রাকাব

প্রকাশিত: ০৩:৫৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩