
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার পুলিশ লাইন্সে কর্মরত এক এএসআই’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে পুলিশ লাইন্স এলাকার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে সহকর্মীরা।
নিহত এএসআই (নি:) মোঃ আরিফুল ইসলাম (বিপি-৮৮০৭১২৭৪৮৫) বেতার বিভাগে কর্মরত ছিলেন। তিনি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বদ্মবিল ঘরিয়া এলাকার আশরাফ উদ্দিনের ছেলে।
জানা গেছে, সকালে সহকর্মীরা তাকে কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। ঘটনাটি ঘিরে পুলিশ সদস্যদের মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে।
আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

প্রতিবেদক 




















