০৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:৪৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড রায় ঘোষণা করেছেন বিচারক। এমন চাঞ্চল্যকর রায়ে বগুড়াবাসী সন্তোষ প্রকাশ করেছেন। দীর্ঘ ৮ বছর পর আদালতের শুনানি শেষে জেলার শাজাহানপুর উপজেলার চাঞ্চল্যকর শিশু রিফাত (৮) হত্যার এই রায় ঘোষণা করা হয়। রবিবার (২১জুন/২৬) দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ আনোয়ারুল হক এই রায় দেন। মামলার অন্য ৫ আসামীকে ১০ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়। রায়ে নিহত শিশুর পরিবার সন্তোশ প্রকাশ করেন।
জানা যায়, ২০১৮ সালের (১৫ জুলাই) বিশ্বকাপ ফাইনাল খেলা চলাকালীন সময় শিশু রিফাতকে অপহরণ করা হয়। ওইদিন সন্ধ্যা থেকে শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের খাদাস বাজারের ব্যবসায়ী সাবেক কুয়েত প্রবাসী এনামূল হকের ৮ বছরের শিশুপুত্র রিফাত হারিয়ে যায়। তাকে পরিবারের সদস্য এবং গ্রামবাসী রাতভর খুঁজে না পেয়ে পরদিন ইউপি চেয়ারম্যানের সাথে পরামর্শ করে তারা থানায় এসে সাধারণ ডায়েরি করেন। খবর জানার পর থেকেই শাজাহানপুর থানার পুলিশ তৎপর হয়ে ওঠে এবং তদন্ত শুরু করে। এরপর (১৬ জুলাই) সকাল নয়টার দিকে রিফাতের বাবা এনামুলের মোবাইল নম্বরে ফোন করে পাঁচ লক্ষ টাকা দাবী করে বলা হয় টাকা নিয়ে জামাদারপুকুর বাসস্ট্যান্ডে আসতে বলে অপহরণকারীরা। মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশী গোয়েন্দা তৎপরতায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের পরিচয় নিশ্চিত হয় পুলিশ। পরে অভিযান চালিয়ে একাধিক আসামিকে আটক করে পুলিশ। কিন্তু কোনভাবেই তাদের মুখে শিশু রিফাত হত্যার বিষয়ে শিকারোক্তি পাওয়া যায়নি।
পরে (১৮ জুলাই) সকালে শিশু রিফাতের অর্ধগলিত মৃতদেহ বগুড়ার শাজাহানপুর উপজেলার পোয়ালগাছা ভদ্রাবতী স্রাবতী নদীর সিংহবাড়ি ব্রিজের নিচ থেকে উদ্ধার হয়। মৃতদেহ পাবার পর রিফাতের বাবা এনামুল কয়েকজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

জয়পুরহাটের ক্ষেতলালে ভালোবেসে বিয়ে স্বামীর ঘরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০২:৪৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬