১০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে ইন্টার্ন চিকিৎসকদের বিচার ও স্বজনদের মুক্তির দাবীতে মানববন্ধন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভুল চিকিৎসার কারণে আব্দুল মালেক নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ইন্টার্ন চিকিৎসকদের বিচার এবং মিথ্যা অভিযোগে গ্রেফতারকৃত রোগীর স্বজনদের নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর/২৬) বগুড়া মহানগরের বিসিক এলাকায় ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের এলাকাবাসির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে এলাকাবাসি ও নিহতের স্বজনেরা অভিযোগ করেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবহেলা ও ভুল চিকিৎসার কারণে আব্দুল মালেকের মৃত্যু হয়েছে। কিন্তু ঘটনার প্রতিবাদ করায় উল্টো রোগীর স্বজনদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাদের গ্রেফতার করা হয়। বক্তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ী ইন্টার্ন চিকিৎসকদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেফতারকৃত নির্দোষ স্বজনদের দ্রুত নিঃশর্ত মুক্তির দাবী জানান।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত বিচার ও স্বজনদের মুক্তি দাবী করেন। কর্মসূচীতে পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিত ছিল ব্যাপক।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে ইন্টার্ন চিকিৎসকদের বিচার ও স্বজনদের মুক্তির দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ১২:০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬