
মুহাম্মাদ আবু মুসাঃ ২৫জুন বৃহস্পতিবার বগুড়া মহানগরের ১৮ নং ওয়ার্ডের অন্তর্গত ফুলবাড়ি দক্ষিনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকাড় ও বিদ্যালয়ের অভিভাবক সদস্যদের উদ্যোগে এই ফল উৎসব অনুষ্ঠিত হয়। ফল উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য রোকন হোসেন, আঃ মোমিন, রাসেল সরকার, সঞ্জয় সরকার, কাজল পাইকাড়, মতিয়ার রহমান মাসুদ, মোঃ হোসেন, প্রধান শিক্ষক মাহফুজুল আলম, সহকারী শিক্ষক মর্জিনা খাতুনসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে প্রায় ১২ রকমের দেশীয় জাতের ফল পরিবেশন করা হয়েছে।

প্রতিবেদক 




















