০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় জেলা জজ মনিরুজ্জামানের পুনপদায়ন বাতিলের দাবীতে আইনজীবীদের মানববন্ধন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৫:২৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ায় সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মনিরুজ্জামানের পুনরায় পদায়নের সিদ্ধান্ত বাতিল এবং তাকে অন্যত্র বদলীর দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। বুধবার (২৩সেপ্টেম্বর/২৬) আদালতের সামনে জেলা অ্যাডভোকেটস বার সমিতির আইনজীবীরা এ কর্মসূচী পালন করেন। কর্মসূচীতে জেলা বারের নেতৃবৃন্দসহ সাধারণ আইনজীবীরা অংশ নেন।
মানববন্ধনে আইনজীবীরা বলেন, বিগত সরকারের আমলে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মনিরুজ্জামানের বিরুদ্ধে বিরোধীদলীয় নেতাকর্মী ও আইনজীবীদের হয়রানি এবং বিচারপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের একাধিক অভিযোগ ওঠে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর তাকে বগুড়া থেকে বদলী করা হয়েছিল। তবে সম্প্রতি তাকে আবারো একই আদালতে পদায়নের আদেশ দেওয়া হয়। বুধবার তাঁর বগুড়ায় জেলা ও দায়রা জজ হিসেবে যোগদানের কথা রয়েছে।
কর্মসূচীতে জেলা বার সমিতির অ্যাডভোকেট (জিপি) শফিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ইতিপূর্বে বদলী করা হয়েছিল। পরবর্তীতে আবার কেন তাকে একই স্থানে পদায়ন করা হলো। তা বোধগম্য নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার স্মারক লিপি দেয়া হয়েছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

বগুড়ায় জেলা জজ মনিরুজ্জামানের পুনপদায়ন বাতিলের দাবীতে আইনজীবীদের মানববন্ধন

প্রকাশিত: ০৫:২৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬