
বগুড়া জেলা প্রতিনিধিঃ অসুস্থ (ওপেন হার্ট সার্জারি করা) দৈনিক বগুড়া পত্রিকার সাংবাদিক মুহাম্মাদ আবু মুসাকে গতকাল তার বগুড়া মহানগরের দক্ষিণ ফুলবাড়ি বাসায় দেখতে যান বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ। জেলা বিএনপির সদস্য ও গাবতলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং কাগইল ইউনিয়ন বিএনপির ও স্থানীয় করুণাকান্ত হাইস্কুলের সভাপতি অধ্যাপক আশরাফ হোসেন এর নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ অসুস্থ সাংবাদিক মুসাকে দেখতে যান। অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যার পাশে বেশ সময় কাটান এবং চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। অধ্যাপক আশরাফ হোসেনের সাথে ছিলেন কাগইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন শীষ, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রায়হান, কাগইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আলপনা কবির বাবু, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান রাকিব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সজিব আকন্দ, যুবদল নেতা শফিউল আলম সিহাব।
উল্লেখ্য, আটটি ব্লক নিয়ে ঢাকার মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ ফারুক আহম্মেদ এর তত্ত্বাবধানে দীর্ঘ একমাস নয় দিন চিকিৎসা এবং ওপেন হার্ট সার্জারি শেষে বগুড়ার বাসায় আসেন আবু মুসা।
তিনি (মুসা) বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য, গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ছাড়াও জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি। স্বেচ্ছাসেবী সংগঠন “নাগরিকদের জন্য আমরা” এর সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।

প্রতিবেদক 




















