০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী রাজু খানের বিশাল শোডাউন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • ৭৬ বার পড়া হয়েছে
শিমুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৩ (আদমদীঘি-দুপচঁাচিয়া) আসনে আওয়ামীলীগের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজুর নেতৃত্বে দেশে অবরোধ ও নাশকতা বিরোধী মোটরসাইকেল ও পিকআপসহ
বিভিন্ন যানবাহনের এক বিশাল শোডাউন করা হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগের
নেতাকর্মিসহ বিপুল সংখ্যক জনতা অংশ গ্রহন করেন।
বুধবার (১৫ নভেম্বর) বেলা ১২ টায় আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং দ্বাদশ
জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ আদমদীঘি-দুপচাঁচিয়া  আসনের আওয়ামীলীগ দলীয় (নৌকা মার্কার) মনোনয়ন প্রত্যাশী সিরাজুল ইসলাম খান রাজুর নেতৃত্বে দেশে অবরোধ ও নাশকতা বিরোধী এই শোডাউনটি আদমদীঘি সদর হাই স্কুল থেকে শুরু হয়। এরপর দুপচাঁচিয়া  উপজেলা আওয়ামীলীগের নেতৃবর্গ একত্রিত হয়ে দুপচাঁচিয়া উপজেলা সদর, জিয়ানগর, গুনাহার, তালোড়া, চামরুলসহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে আদমদীঘি উপজেলার নসরতপুর, চাঁপাপুর কুন্দগ্রামসহ বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপুর্ন স্থান সমুহ প্রদক্ষিণ করে। এ সময় শতশত জনতা
হাত নেড়ে আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজুকে স্বাগত জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ আসনের তাকে নৌকার মনোনয়ন দেয়ার দাবি জানান। শোডাউনটি বিকেল সাড়ে ৫টায় আদমদীঘি উপজেলা সদরে এসে শেষ করা হয়। এই বিশাল শোডাউনে অন্যান্নদের মধ্যে অংশ নেন দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সম্পাদক এমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান ফজলুল হক ও আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড কুদরত-ই-এলাহি কাজল, সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, আব্দুল হক, এরশাদুল হক, জার্জিস আলম, সাজেদুর ইসলাম, নিসরুল হামিদ, শহিদুল ইসলাম-সহ সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মি।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

বগুড়া-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী রাজু খানের বিশাল শোডাউন

প্রকাশিত: ০১:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩