০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া সারিয়াকান্দির  বাসিন্দা অতিরিক্ত ডিআইজি মিলনকে বাধ্যতামূলক অবসর

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৫:৫৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ বগুড়া সারিয়াকান্দির  বাসিন্দা অতিরিক্ত ডিআইজি মিলনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে পুলিশের অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে।

তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা। রাষ্ট্রপতির আদেশক্রমে ১০ সেপ্টেম্বর জারি হওয়া প্রজ্ঞাপনে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

২০২৩ সালের সেপ্টেম্বর-অক্টোবরে এক মাসের জন্য অসুস্থতার অজুহাতে ছুটি নেন অতিরিক্ত ডিআইজি মিলন। অভিযোগ হলো, ওই সময় তিনি বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে স্ত্রীর নির্বাচনী প্রচারণায় মাঠে নেমে পড়েন। শুধু তাই নয়, স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ও অন্যান্য মাধ্যমে নিয়মিত যোগাযোগ রেখে নির্বাচনি কৌশলও সাজান।

একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা নির্বাচনি প্রচারণায় সরাসরি অংশ নিচ্ছেন, এমন খবর ছড়িয়ে পড়ে দ্রুত। ফলে পুলিশ সদর দপ্তরের ডিসিপ্লিন উইংয়ের ডিআইজি তদন্ত শুরু করেন। তদন্তে প্রমাণিত হয়, হামিদুল আলম মিলন সরকারি চাকরির বিধি ভঙ্গ  করেছেন। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে। এলাকায় তার প্রভাব বিস্তার অনেক।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

বগুড়া সারিয়াকান্দির  বাসিন্দা অতিরিক্ত ডিআইজি মিলনকে বাধ্যতামূলক অবসর

প্রকাশিত: ০৫:৫৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫