১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া সদরের নুনগোলা উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:৪৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তিঃ আজ ২১শে ফেব্রুয়ারী, বুধবার সকালে বগুড়া সদর উপজেলার অন্তর্গত নিশিন্দারা ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী নুনগোলা উচ্চ বিদ্যালয় এর আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রভাতফেরী বের হয়। প্রভাতফেরীটি স্কুলের শহিদ মিনারে গিয়ে শেষ হয়। এসময়  বিদ্যালয় পরিচালনা কমিটি এবং শিক্ষকমণ্ডলীদের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে শিক্ষার্থীরা তাদের সাথে আনা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, বিষয়ভিত্তিক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদ আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও এপিপি এ্যাডঃ খায়রুল বাশার নিলুজ। প্রধান অতিথির বক্তব্যে বলেন, ❝শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। লেখাপড়ার পাশাপাশি তাদেরকে মানবিকতার শিক্ষায় সুশিক্ষিত করতে হবে। যারা এই বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে তাদের সম্পর্কে জানতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে তবেই তো এই দেশের উন্নয়ন সাধিত হবে আর দেশের জনগণ উপকৃত হবে❞।
এসময় আরো উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মুঞ্জুরুল আলম মুঞ্জু, সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, ফিরোজ আল মামুন স্বপন, মহফেলা বেগম, মমতাজ পারভীন হেলেনা, মোছা. তিন্না খুরশিদা জামান, শরীরচর্চা শিক্ষক মিজানুর রহমান, আব্দুল আউয়াল ফকির, মোঃ রশিদুল বারী, আজিজুল হক, ইছাহাক আলী, ধর্মীয় শিক্ষক মাওঃ আতিকুর রহমান, অফিস সহকারী মিজানুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক সুহেল উদ্দীন। আলোচনা সভা শেষে দেশ জাতির মঙ্গল কামনা করে এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

বগুড়া সদরের নুনগোলা উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

প্রকাশিত: ১১:৪৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪