০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া দুপচাঁচিয়ায় বাবাকে গলাকেটে হত্যাচেষ্টা থানায় মামলা 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:৪২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার খানপুর উত্তরপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নিজ বাবাকে গলাকেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ১১ই মে গভীর রাতে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরেই বেলাল হোসেনের পরিবারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ১১ই মে রাত আনুমানিক ১টার দিকে বেলাল হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানান,বেলাল হোসেনের তিন মেয়ে রয়েছে। তার উপর আক্রমণকারী মেয়ে বগুড়ার একটি কলেজে লেখাপড়া করেন। অভিযোগ রয়েছে,ছোট মেয়েকে নিয়ে তাদের মা বেলাল হোসেনের সম্পত্তি নিজেদের নামে লিখে নেওয়ার পরিকল্পনায় ছিলেন।ভুক্তভোগী বেলাল হোসেন জানান,গভীর রাতে তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ধারালো বটির আঘাতে তার ঘুম ভেঙে যায়। তিনি বলেন, প্রথমে মনে হয়েছিল স্বপ্ন দেখছি। পরে ব্যথায় জেগে উঠে দেখি ছোট মেয়ে আমাকে ধারালো বটি দিয়েহত্যার উদ্দেশ্যে আঘাত করছে। প্রাণ বাঁচাতে হাত দিয়ে ঠেকাতে গেলে আমার হাতের একটি আঙুল কেটে মাটিতে পড়ে যায়।বেলাল হোসেনের স্ত্রী দাবি করেন,তাদের ছোট মেয়ে মানসিক ভারসাম্যহীন। তবে বেলাল হোসেনের অভিযোগ,সম্পত্তির লোভ থেকেই পরিকল্পিত ভাবে তার ওপর হামলা চালানো হয়েছে।ঘটনার পর পরই আহত বেলাল হোসেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পরায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ওসি জানান এ ঘটনায় আহত বেলাল এর ভাই বাদি হয়ে গত ১২ই মে মঙ্গলবার রাতে থানায় এসে মামলা দায়ের করে গেছেন।এই মামলায় বেলাল এর কলেজ পড়ুয়া ছোট মেয়ে কে আসামি করা হয়েছে। তাকে গ্ৰেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে দূর্গোৎসব উপলক্ষে পুজা উদযাপন পরিষদের প্রস্তুতি অনুষ্ঠিত

বগুড়া দুপচাঁচিয়ায় বাবাকে গলাকেটে হত্যাচেষ্টা থানায় মামলা 

প্রকাশিত: ১১:৪২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬