১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার সান্তাহারে টিকিট কাউন্টার থেকে মাদকসেবীর  লাশ উদ্ধার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:০১:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
  • ৩৩ বার পড়া হয়েছে
শিমুল হাসান,, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে টিকিট কাউন্টারের যাত্রী ছাউনির নিচে থেকে স্বপন সরদার (৩৮) নামের এক মাদকসেবীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯ টায় সান্তাহার জংশন স্টেশন টিকিট কাউন্টারের যাত্রী ছাউনির নিচে থেকে লাশটি উদ্ধার করা হয়। স্বপন সরদার উপজেলার সান্তাহার পৌর শহরের খাড়ীর ব্রীজ এলাকার মৃত আহমাদ সরদারের ছেলে। স্থানীয় কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম জানান, বন্ধুদের পাল্লায় পড়ে মাদকাসক্তে জড়িয়ে পড়েন স্বপন সরদার। গত কয়েকদিন আগে বাড়ি থেকে বেড়িয়ে আসেন তিনি। মঙ্গলবার রাতে খবর পায় স্বপন মারা গেছে। তার মৃতদেহ সান্তাহার জংশন স্টেশন টিকিট কাউন্টারের যাত্রী ছাউনীর নিচে পড়ে রয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে , কয়েকদিন ধরে তাকে দেখছি শরীরের গোপন অঙ্গের পাশে এ্যাম্পুল ইনজেকশন করছে। দেখলাম সেখানে ঘা হয়ে ফুলে গেছে। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করা হয়েছে। এবং মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  এ বিষয়ে আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

বগুড়ার সান্তাহারে টিকিট কাউন্টার থেকে মাদকসেবীর  লাশ উদ্ধার

প্রকাশিত: ০২:০১:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪