০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার সান্তাহারে এ্যাম্পুলসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:৫১:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ২৯ বার পড়া হয়েছে
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে ২৫ পিস এ্যাম্পুল ইনজেকশনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।৬ নভেম্বর বুধবার দুপুরে মাদকদ্রব্য আইনে একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আলাউদ্দিন ওরফে বাপ্পি (২২)। সে নওগাঁ জেলার রাণীনগর উপজেলার মোঃ নিজামুদ্দিনের ছেলে। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের স্টেশন রোড এলাকায় রহমান ফুডসের সামনে পাকা রাস্তার উপর এক যুবক এ্যাম্পুল বিক্রয় করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাকে তল্লাশি করে তার কাছে থেকে ২৫ পিস মাদকদ্রব্য এ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়েছে। ঘটনা সত্যতা নিশ্চিত করে, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর  জানান গ্রেপ্তারকৃত ব্যক্তির  বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে ৬ নভেম্বর বুধবার দুপুরে বগুড়া কোর্টে করা হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

বগুড়ার সান্তাহারে এ্যাম্পুলসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ০২:৫১:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪