১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার শেরপুরে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার  

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
  • ৪৩ বার পড়া হয়েছে
আবু রায়হান রানা শেরপুর বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নে মাদক বিক্রির সময় আনোয়ার হোসেন (২৫) ও নাইম হাসান (২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে মামলা দিয়ে মঙ্গলবার (২৭ই ফেব্রুয়ারি) দুপুরে জেল হাজতে প্রেরণ করেছে শেরপুর থানা পুলিশ।
জানা যায়, সীমাবাড়ী ইউনিয়নের বেটখৈর গ্রামের মৃত শাহ আলমের ছেলে আনোয়ার হোসেন ও ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের দেরুয়াহাটি গ্রামের ফরহাদ আলমের ছেলে নাইম। দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। ২৬ই ফেব্রুয়ারি রাত সোয়া ১২টার দিকে তারা বেটখৈর উচ্চ বিদ্যালয় মাঠে মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে। তখন গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার এসআই শাহাদৎ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে আনোয়ার ও নাইম হাসানকে ১শ পিচ ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

বগুড়ার শেরপুরে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার  

প্রকাশিত: ০৩:০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪