০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার গাবতলীতে রহস্যজনকভাবে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৩৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • ১৬ বার পড়া হয়েছে

সাব্বির হাসান,গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে রহস্যজনকভাবে বেলাল হোসেন (৪০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার নেপালতলী ইউনিয়নের নেপালতলী পশ্চিমপাড়া গ্রামে ইছামতী নদীর তীরে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে থানা পুলিশ।
জানা গেছে, উপজেলার নেপালতলী ইউনিয়নের শালুকগাড়ী গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে বেলাল হোসেন বিগত ১৮/২০পূর্বে একই ইউনিয়নের নেপালতলী পশ্চিমপাড়া গ্রামের সোলেমান আলীর মেয়েকে বিয়ে করে। সংসার জীবন চলাকালে ১ছেলে এবং ১মেয়ে জন্মগ্রহণ করে। এরই একপর্যায়ে বেলাল সংসারের সুখের চিন্তা করে গত ৩বছর আগে নিজের জমি বিক্রি ও ঋণ করে তার স্ত্রী ছালেহা বেগম (৩২) কে জর্ডানে কর্মের জন্য পাঠিয়ে দেন। তারপর থেকে বেলাল ছেলে-মেয়েকে নিয়ে ঢাকা নবীনগর এলাকায় গার্মেন্টস এ চাকুরী করে। কিন্তু ইদার্নিং স্বামী-স্ত্রী মধ্যে মোবাইল ফোনে টাকা পয়সা নিয়ে ঝগড়া ও অশান্তি বিরাজ করছিল।
এমতবস্থায় ২৩আগষ্ট দুপুরে বেলাল তার কর্মস্থল নবীনগর থেকে শ্বশুর বাড়ীর উদ্দেশ্যে চলে আসে। তবে ওই গ্রামে বেলালের উপস্থিতি কেউ টের না পেলেও ২৪আগষ্ট সকালে রহস্যজনকভাবে বেলালের ঝুলন্ত লাশ তার শ্বশুরবাড়ীর পাশে ইছামতি নদীর তীরে স্থানীয় লোকজন দেখতে পায়। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ বিষয়ে গাবতলী মডেল থানার ওসি (তদন্ত) আব্দুস শুকুর জানান, এ ঘটনায় তদন্ত চলছে। লাশের ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

বগুড়ার গাবতলীতে রহস্যজনকভাবে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ০১:৩৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪