০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় ২৪ ঘন্টার ব্যবধানে পৃথক দুটি  ঘটনায় দুইজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:২৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
  • ৯৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে পৃথক দুটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ২জনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। পূর্বশত্রুতার জের ধরে এমন ঘটনা হতে পারে। ঘটনা দুটি ঘটেছে বগুড়া সদর থানার অন্তর্গত চারমাথা ভবের বাজার ও ঝোপগাড়ী এলাকায়। আহত দুইজনের অবস্থায় আশংকাজনক বলে জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। আহত দুজন হলেন আতাউর রহমান এবং মিলন হোসেন। বর্তমানে তারা দুজনই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি রয়েছে। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে এমন নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনায় স্থানীয় সাধারণ জনগণ নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত।
সরেজমিনে গিয়ে জানা যায়, প্রথম ঘটনাটি ঘটে গতকাল (২৭-০৯-২৩) বুধবার রাত্রি আনুমানিক সাড়ে ১০টার সময় বগুড়া সদরের চারমাথাস্থ মেহেরা পাম্পের সন্নিকটে নর্থবেঙ্গল টায়ার এর দোকানের সামনে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, রাত্রি আনুমানিক সাড়ে ১০টা নাগাদ এক দাড়িঁওয়ালা লম্বা ব্যক্তিকে আনুমানিক ১০/১৫ জন ব্যক্তি মোটরসাইকেল ও সিএনজি থেকে নেমে ধাওয়া করে। এসময় ব্যক্তিটি মাটিতে পরে গেলে তাকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে সিএনজিতে তুলে দেয় সন্ত্রাসীরা। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিশ্বস্তসুত্রে আরো জানা যায়, আহত ব্যক্তির নাম আতাউর রহমান (৪১) । সে বগুড়া পৌরসভার নিশিন্দারা মক্কা মসজিদ এলাকার জনৈক আনিছার রহমান এর পুত্র। তার শারিরীক অবস্থা সংকটাপন্ন।
অপরদিক বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের ঝোপগাড়ী বিশ্বরোডের দোয়েল পাম্পের সামনে  মিলন হোসেন নামে এক ব্যক্তির হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আহত ব্যক্তি বগুড়া সদরের দক্ষিণ ঝোপগাড়ী এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মিলন হোসেন। তিনি ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার সময় অজ্ঞাত ব্যক্তিরা ধারালো চাকু দিয়ে আঘাত করে হাত ও পায়ের রগ কেটে দিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।  পরে স্থানীয়রা আহত মিলনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই পৃথক দুটি ঘটনার বিষয়ে বগুড়া সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, ” দুটি ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদের সনাক্ত করে আসামীদের ধরতে সদর থানা পুলিশের বিভিন্ন টিম কাজ করছে”।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

বগুড়ায় ২৪ ঘন্টার ব্যবধানে পৃথক দুটি  ঘটনায় দুইজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা 

প্রকাশিত: ১২:২৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩