
স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ২০ পিস নেশা জাতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বগুড়া সদর ফাঁড়ি পুলিশ। গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ী হলো আরিফুল।ইসলাম মাসুদ (৩৬) ও সুজন (৩৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আসামীরা দীর্ঘদিন যাবত মাটিডালী, বিসিক সহ আশেপাশের এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো।
গ্রেফতার হওয়া আসামী আরিফুল ইসলাম মাসুদ বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বারপুর স্কুলপাড়া গ্রামের মোঃ শাহজাহান আলীর পুত্র এবং সুজন মিয়া বগুড়া পৌরসভার ১৭নং ওয়ার্ডের বারপুর মধ্যপাড়া গ্রামের ফটিক হোসেন এর পুত্র বলে জানা গেছে।
এব্যাপারে বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সুজন মিঞা জানান, আসামীরা দীর্ঘ দিন যাবত চতুরতার সাথে মাদক ব্যবসা করে আসছিলো। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে ২০ আগষ্ট রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদক 




















