০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠানে সাবেক পৌর মেয়র বাদশা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:১৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • ১৫ বার পড়া হয়েছে

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া শহরের শিববাটি ব্রীজ সংলগ্ন মিফতাহুল উলুম সফিউল্লাহ ক্বওমী মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে শুক্রবার রাতে মাদ্রাসা মাঠে বাষির্ক ইসলামী জালসা অনুষ্ঠিত হয়েছে। এতে হাফেজ ছাত্রদের পাগড়ী ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। এ ছাড়া হাফেজ ছাত্রদের বাবাদেরকেও মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা দেয়া হয়। এর আগে তিনি (বাদশা) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। মাদ্রাসার সভাপতি আবু হায়দার এর সভাপতিত্বে ও ফুলবাড়ী টিলা মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ আবু ইউসুফ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপি নেতা রাজু হোসেন পাইকাড়। জালসায় প্রধান মেহমান ছিলেন উত্তরবঙ্গের ইসলামী শ্রেষ্ঠ বিদ্যাপিঠ জামিল মাদ্রাসার সিনিয়র মহাদ্দিস আবদুস সবূর ক্বাসেমী। প্রধান বক্তা হিসেবে ওয়াজ করন মাওঃ আবদুল মাজেদ আনসারী (নাটোর)। ২য় বক্তা হিসেবে ওয়াজ করন অত্র মাদ্রাসার মোহতামিম/পরিচালক মুফতী মোঃ রফীকুল ইসলাম ওমরপুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, বিশিষ্ঠ ব্যবসায়ী আবদুস সাত্তার, মাদ্রাসার সেক্রেটারী রফিকুল ইসলাম আলমসহ কমিটির অন্যান্য সদস্যগণ।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

বগুড়ায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠানে সাবেক পৌর মেয়র বাদশা

প্রকাশিত: ০৩:১৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪