
বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা হার্টের সমস্যা জনিত কারণে (হৃদরোগ) শনিবার (৪জুলাই/২৬) সকাল ৯ টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের দ্বিতীয় তলায় কার্ডিওলজি বিভাগের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার সকালে তার এনজিওগ্রাম করা হবে বলে কর্তব্যরত চিকিৎসকগণ জানিয়েছেন। তবে শনিবার ইকো, ইসিজি, কিডনি, ডায়াবেটিকস, রক্তের গ্রুপ ছাড়াও দিনভর নানা পরীক্ষা নিরীক্ষা করা হয়। তার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে। অপরদিকে তিনি (মুসা) অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার খবরে সহকর্মী, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষীরা ছাড়াও অনেকে খোঁজ খবর নিয়েছেন। সাংবাদিক আবু মুসা স্থানীয় দৈনিক বগুড়া ও জাতীয় দৈনিক গণকণ্ঠ এবং ইংরেজি পত্রিকা ডেইলী মর্নিং গ্লোরীতে কর্মরত রয়েছেন। এছাড়া তিনি বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য এবং গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য। তাছাড়া জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব ও স্বেচ্ছাসেবী সংগঠন “নাগরিকদের জন্য আমরা” এর সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।

প্রতিবেদক 




















