০৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে কুপিয়ে হত্যা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৫৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া শহরের দত্তবাড়ীতে শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ইকবাল হোসেন (২৪) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফিলিং স্টেশনের অফিস কক্ষে হত্যা করা হয়েছে। ৬ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাতের যে কোন সময় এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। নিহত ইকবাল সিরাজগঞ্জ জেলার পিপুলবাড়িয়া এলাকার আব্দুল করিমের ছেলে। ইকবাল বগুড়া শহরের কাটনারপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল। এই হত্যাকান্ডের ঘটনায় সন্দেহভাজন ইকবালের সহকর্মী রতন পলাতক রয়েছে। তার বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায়। জানা গেছে, গত শনিবার রাতে ইকবাল ও রতন শতাব্দী ফিলিং স্টেশনে রাতের শিফটে কাজ করছিল। রোববার সকালে দিনের শিফটের কর্মচারীরা এসে ইকবালকে ফিলিং স্টেশনের ক্যাশ টেবিলের ওপর রক্তাক্ত ও মৃত অবস্থায় দেখতে পান। এর পর তারা ঘটনাটি মালিকপক্ষকে জানালে তারা ঘটনাস্থলে এসে পুলিশকে বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্দার করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন। এ ব্যাপারে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইকবালের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ছাড়া ইকবালের সহকর্মী রতন পলাতক থাকায় এই হত্যাকান্ডের সাথে তার জড়িত থাকার ব্যাপারে সন্দেহ করা হচ্ছে। তাকে আটক করা গেলে এই হত্যার রহস্য উন্মোচন করা সহজ হবে। তবে ফিলিং স্টেশনের টাকা পয়সা খোয়া গেছে কি না সে বিষয়টি এখনো নিাশ্চত হওয়া যায়নি। এ হত্যাকান্ডের ঘটনায় পুলিশের বিভিন্ন ইউনিট, পিবিআই, সিআইডি ও ডিবির সদস্যরা কাজ করছেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় ছাদের পানির পাইপ ভাঙাকে কেন্দ্র করে বিরোধ,হুমকির অভিযোগ 

বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০১:৫৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫