০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় মসজিদের মাইকে ঘোষনা দিয়ে পুলিশের উপর হামলা শিশুসহ গুলিবিদ্ধ-৫

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ায় বিএনপি-জামায়াতের হরতাল চলাকালে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সকাল আনুমানিক সাড়ে ৮টায় শহরের নবাববাড়ী বিএনপি কার্যালয় থেকে হরতালের সর্ম্থনে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। বাধা অতিক্রম করে পুলিশ ফাড়ি পাড় হয়ে রানা প্লাজার সামনে গেলে পুলিশ শটগানের গুলি ছুড়লে মিছিল থেকে বিএনপির নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে ফতেহ আলী মোড়ে গিয়ে জড়ো হয়। পরে পুলিশ গাল্লাপট্টি মোড়ে অবস্থান নিলে আবারো উত্তেজনা সৃস্টি হয়। এক পর্যায়ে সংঘর্ষ বেধেঁ গেলে পুলিশের সাথে হরতাল বিরোধীরাও যোগ দেয়। এতে কমপক্ষে ৫জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এভাবে থেমে থেমে সংঘর্ষ ও উত্তেজনা চলতে থাকে দিনভর। তবে হরতালের পক্ষে ও বিপক্ষে সমাবেশ হয়েছে। অপর দিকে হরতাল চলাকালে সকালে মহাসড়কের বাঘোপাড়া খোলারঘর এলাকায় পিকাটিং করার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিষেধ করেন। এক পর্যায়ে পুলিশের সাথে সংর্ঘষ হয়। এ সময় স্থানীয় মসজিদের মাইকে ঘোষনা দিয়ে হামলা চালানো হয় বলে অনেকে জানিয়েছেন। সংঘর্ষে ১০বছরের শিশু মাহিসহ ৫জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। আহত শিশু মাহি বগুড়া টিএমএসএস রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন থাকলেও অন্যান্যরা বিভিন্নস্থানে চিকিৎসা নিয়েছে। তবে আহত শিশু মাহি’র মা রুজি বেগম জানান, মসজিদের মাইকে ঘোষনা করা হয়েছিল পুলিশের উপর হামলা করার জন্য নয়। শুধু পুলিশের উদ্দেশ্যে বলা হয়েছিল, মহিলা, শিশু রয়েছে তাই গ্রামের মধ্যে ঢুকে গুলি না করার জন্য। অতিরিক্ত পুলিশ সুপার সিগ্ধ আকতার স্থানীয় সাংবাদিকদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ৫রাউন্ড শটগানের গুলি ছোড়া হয়েছিল।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

বগুড়ায় মসজিদের মাইকে ঘোষনা দিয়ে পুলিশের উপর হামলা শিশুসহ গুলিবিদ্ধ-৫

প্রকাশিত: ০৩:০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩